শিরোনাম
মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান ‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়
বুধবার ১৮ মার্চ ২০২৬
বুধবার ১৮ মার্চ ২০২৬

'ইকবাল ভাই যোগ্য লোক, মনোনয়ন তারই হোক’ দাবিতে বাজিতপুরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ২৯ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৯ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



মো. আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই সভা সমাবেশ ও মানববন্ধনের মতো বিভিন্ন কর্মসূচী পালন করছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা শহরের ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সবচেয়ে বড় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকা থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা সমাবেশে অংশ গ্রহণ করে। স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে পুরো উপজেলা শহর।এদিন ইকবাল সমর্থকদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘ইকবাল ভাই যোগ্য লোক, মনোনয়ন তারই হোক’, ‘দুর্দিনে ইকবাল ভাই, আমরা তোমায় ভুলি নাই’ এমন স্লোগানসহ জাতীয়তাবাদী সমর্থনে ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা।

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেখ মজিবুর রহমান ইকবাল ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলটির প্রার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এ আসনে বিএনপির সাংগঠনিক হাল ধরে রেখে নেতাকর্মীদের বিপদে পাশে থেকে দলকে চাঙা রাখার জন্য কাজ করেছেন বলে বক্তারা দাবি করেন। আগামী নির্বাচনেও ইকবালের পক্ষে দলীয় নেতাকর্মীদের সমর্থন সবচেয়ে বেশি রয়েছে বলে দাবি করেন তারা।

গত দুই যুগেরও বেশি সময় ধরে বাজিতপুর ও নিকলী এলাকায় বিএনপির নেতাকর্মীদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন ইকবাল এমনটিই জানান নেতাকর্মীরা।

জানা যায়, জেলার মধ্যে বিএনপির অন্যতম উর্বর আসন হচ্ছে কিশোরগঞ্জ-৫। এটি বিএনপির ‘দুর্গ’ হিসেবেও বেশ পরিচিত। এই আসনের জনগণ শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া অন্য কাউকে বিএনপির প্রার্থী হিসেবে মেনে নেবে না বলেও হুশিয়ারি প্রদান করেন বক্তারা।
অবিলম্বে বিএনপির প্রার্থী হি‌সে‌বে তার নাম ঘোষণা করার আহ্বান জানান উপজেলার নেতৃবৃন্দ।

সমাবেশের সভাপতির বক্তব্যে মনোনয়নপ্রত্যাশী শেখ মজিবুর রহমান ইকবাল বলেন," দলের দুর্দিনে আমি বাজিতপুর-নিকলী দুই উপজেলাতেই নেতাকর্মীদের পাশে ছিলাম। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকেছি। নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা মোকাবেলা করেছি। আমিও একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছি।"

এসময় তিনি আরো বলেন, "জোটের অজুহাতে আমাকে বাদ দিলে সেটা আমার প্রতি অবিচার হবে। কারণ আসনটি বিএনপির, এলাকাটি বিএনপির ঘাঁটি, সুষ্ঠু প্রতিটি নির্বাচনে এখান থেকে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছে।"

বিএনপির দলীয় প্রার্থীর বদলে জোটের কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে বিএনপি এ আসনটি হারাতে পারে বলেও মন্তব্য করেন উপস্থিত নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তফা আমিনুল হক, অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মামনুন রহমান পুটন, মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মুজতবা জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীম, সদস্যসচিব ইফতেখার হায়দার ইফতি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেন এবং শ্রমিক দলের সদস্যসচিব ফাইজুল হক টিটুসহ হাজার হাজার বিএনপি সমর্থকদের উপস্থিতিতে সমাবেশস্থলটি রীতিমতো উৎসবের মাঠে পরিণত হয়েছিল।

বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুসলেহ উদ্দিন আহমেদ মাখন, অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন, নিকলী উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মানিক মিয়া ও সাধারণ সম্পাদক হেলিম তালুকদারের উপস্থিতি যোগ করে নতুন মাত্রা।


আরও খবর




ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরাম-(ডিএমইউএফ) এর কমিটি গঠন সভাপতি- মিজান,সাধারন সম্পাদক- আলাউদ্দীন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক- হাসান

ঝড়ে কেড়ে নিল শেষ আশ্রয়, গাছ সরাতেও বাধা

মোতালিব খানের উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল

মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান

‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন

আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা

চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অতিবৃষ্টিতে ডুবে যাওয়ার শঙ্কা: ধর্মপাশা–মধ্যনগরে কাঁচা ধান রক্ষায় কৃষকদের উদ্যোগ, দ্রুত ব্যবস্থা চায় স্থানীয়রা

সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ

পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি

গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরাম-(ডিএমইউএফ) এর কমিটি গঠন সভাপতি- মিজান,সাধারন সম্পাদক- আলাউদ্দীন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক- হাসান

ঝড়ে কেড়ে নিল শেষ আশ্রয়, গাছ সরাতেও বাধা

মোতালিব খানের উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল

মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান

‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন

আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা

চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অতিবৃষ্টিতে ডুবে যাওয়ার শঙ্কা: ধর্মপাশা–মধ্যনগরে কাঁচা ধান রক্ষায় কৃষকদের উদ্যোগ, দ্রুত ব্যবস্থা চায় স্থানীয়রা

সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ

পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল