
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ধুনট উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন সম্পূর্ণ হয়েছে।
ধুনট উপজেলা আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার আওতাধীন ধুনট উপজেলা শাখা শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
১৪ই মার্চ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ধুনট উপজেলা আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার আওতাধীন ধুনট উপজেলা শাখার সভাপতি মুফতী শাহাদাত হোসেন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা.শাহীন আলম-এর সঞ্চালনায় শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী সহ-সভাপতি প্রভাষক মীর মাহমুদুর রহমান (চুন্নু) প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য জুলাই বিপ্লবের মহানায়ক পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ছায়াতলে এসে সকলকে কাজ করার জোর আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি মুফতী এমদাদুল হক।
তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে একটি সুখি-সমৃদ্ধ পরিচ্ছন্ন ও জনবান্ধন এবং ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র বিনির্মানে কার্যকরী ভূমিকা পালনের জন্য সকলকে কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা যুব আন্দোলনের সাংগঠনিক হাফেজ মাও. আশরাফুদ্দীন আল আজাদ,
অর্থ সম্পাদক, মুহা.ইয়াসিন নওফেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাফেজ মাও, আবু রায়হান।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর নবনির্বাচিত সভাপতি হাফেজ মাও আতিকুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুহা.আব্দুস সোবহান, সেক্রেটারি মুহা.সজিব আকন্দ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুহা.আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুহা.আল-আমিনসহ উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
পরিশেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার বিগত কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের ৩৫সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।
সভাপতিঃ মুফতি শাহাদাত হোসেন
সেক্রেটারিঃ মুহা.শাহীন আলম
জয়েন্ট সেক্রেটারিঃ হাফেজ মাও আশরাফুদ্দীন আল আজাদ
সাংগঠনিক সম্পাদকঃ মুহা.আব্দুল মান্নান খাঁন
অর্থ সম্পাদকঃ মুহা.মজনু শেখ।





























