
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল ( টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) এর ৪০০ তম শাখা এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড, আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন । শনিবার (২৮ ডিসেম্বর ) সকাল ১১ টায় ঘাটাইল মেইন রোড দক্ষিণ পাড়ায় অবস্থিত মহর মহলের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ এ শাখা।ইসলামী ব্যাংক বোর্ড অব ডাইরেক্টরের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা, প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডক্টর মুহাম্মদ আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুল, জলিল অডিট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম, রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান,সাবালিয়া সমাজ কল্যান পরিষদের সহ সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক,এইম সিটি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল প্রমূখ।





























