
মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র কুমিল্লা জেলার তিতাস উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলনের মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনের হাফেজ মাও. মো: জামিল আশরাফকে সভাপতি, মো: নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক, মুফতি মো: তফাজ্জল হোসেনকে সহ-সভাপতি ও মো: সেলিম রানাকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়েছে।
এ সময় তিতাস উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাও. মো: জামিল আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পশ্চিম জেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ সাইফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা পশ্চিম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি তাজুল ইসলাম ও কুমিল্লা পশ্চিম জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা বশির আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার সভাপতি ডা: আব্দুল হান্নান, কুমিল্লা পশ্চিম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাও. জিয়াউর রহমান সাদী ও ইসলামী ছাত্র আন্দোলন তিতাস উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিকসহ সংগঠনটির উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা।





























