শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

ইসরায়েলি বর্বরতা, পাকিস্তান-জুড়ে বিক্ষোভের ডাক জামায়াতে ইসলামীর

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে।



ইসরায়েলি এই বর্বরতার বিরুদ্ধে দেশে দেশে হচ্ছে প্রতিবাদ-বিক্ষোভ। এমন অবস্থায় গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। আগামী ১১ এপ্রিল এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।


গত রোববার (৬ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান হত্যাকাণ্ড এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আগামী ১১ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছে জামায়াতে-ইসলামী পাকিস্তান।




রোববার লাহোরের মানসুরায় এক সংবাদ সম্মেলনে দলটির নেতা হাফিজ নাঈম-উর-রহমান এই ঘোষণা দেন। তিনি এই বিষয়ে জাতিসংঘের মহাসচিবের কাছে একটি আবেদন দাখিলের পরিকল্পনার কথাও প্রকাশ করেন।


হাফিজ নাঈম-উর-রহমান ঈদের সময় ফিলিস্তিনে ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, গাজা ইতোমধ্যেই ৮০-৯০ শতাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।




রোববারের ওই সংবাদ সম্মেলনে হাফিজ নাঈম-উর-রহমান গাজায় খাদ্য ও পানির মতো প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধের সমালোচনা করেছেন এবং গাজাবাসীদের অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিও তুলে ধরেছেন। তার মতে, এই পদক্ষেপগুলো পশ্চিমাদের ভণ্ডামি সবার সামনে উন্মোচিত করেছে।


জামায়াতে-ইসলামীর নেতা গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী নীরবতার সমালোচনাও করেছেন। মূলত গাজার দুর্দশা নিয়ে মুসলিম দেশগুলোও নীরব রয়েছে। তিনি উল্লেখ করেছেন, অন্যত্র ছোটখাটো ঘটনার বিষয়ে বিশ্ব তীব্র প্রতিক্রিয়া জানালেও গাজার দুর্দশার প্রতি দেশগুলো উদাসীন রয়েছে।


পাকিস্তান জামায়াতের আমির হাফিজ নাঈম বিশ্বব্যাপী ১৯০ কোটি মুসলিম জরগণের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং নিপীড়নের বিরুদ্ধে তাদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।


এআরওয়াই নিউজ বলছে, গাজা ইস্যুতে মনোনিবেশ করার জন্য জামায়াতে ইসলামী তাদের নিয়মিত কার্যক্রম স্থগিত করেছে। হাফিজ নাঈম আগামী ১৩ এপ্রিল করাচির শাহরাহ-ই-ফয়সাল এবং ২০ এপ্রিল ইসলামাবাদে মার্কিন দূতাবাসের দিকে মিছিলসহ একাধিক বিক্ষোভের ঘোষণা দিয়েছেন।


এছাড়া জামায়াতে ইসলামীর প্রধান এই নেতা পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার জনগণকে ইসলামাবাদের মার্চে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একইসঙ্গে এই কর্মসূচিকে মুসলিম উম্মাহর পক্ষ থেকে বিশ্ববাসীর কাছে সংহতির বার্তা হিসেবেও বর্ণনা করেছেন তিনি।



প্রসঙ্গত, গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নিষ্ঠুর সামরিক অভিযান বন্ধের দাবিতে বিশ্বের সম্প্রতি বিভিন্ন দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ-মিছিল হয়েছে। শনিবার গাজায় সামরিক অভিযান বন্ধ এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এই বিক্ষোভকারীদের মধ্যে মুসলিম, খ্রিস্টানদের পাশাপাশি অনেক ইহুদি শান্তিকামী সংস্থার প্রতিনিধিরাও ছিলেন।


রোববার রাজধানী আঙ্কারাসহ তুরস্কের বিভিন্ন শহরে একই দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্র  ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখায় আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ সমাবেশ হয়েছে।


সোমবার একই দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল হয়েছে মরক্কোতে। উত্তর আফ্রিকার এই দেশটির রাজধানী রাবাতে গত রোববার গাজায় সামরিক অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন লক্ষাধিক মানুষ। এ সময় তারা ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধেও স্লোগান দিয়েছেন।


আরও খবর




কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা

প্রবাসে শেকড়ের টান : নিউজিল্যান্ডে নর্থ-বেঙ্গল সোসাইটির মিলনমেলা

ধানের শীষের প্রার্থী পছন্দ না হওয়ায় নিজের ভোট নিজের প্রতীকে প্রদানের সিদ্ধান্ত- শফিকুল ইসলাম রাহী

​ম্যানচেস্টার-সিলেট রুট বন্ধের প্রতিবাদে লন্ডনে প্রবাসীদের ক্ষোভ

ইতালির রোমে বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের আত্মপ্রকাশ

‘যতদিন দরকার শেখ হাসিনাকে রাখবে ভারত’

অস্ত্র সমর্পণের দাবি অস্বীকার করলো হামাস

দার্জিলিংয়ে পাহাড়ধস ও তীব্র বর্ষণে নিহত ২০, আটকা বহু পর্যটক

মিয়ানমারের কারাগার থেকে সু চির মুক্তিতে চীনের সহায়তা চান ছেলে

নাইজেরিয়ায় সোনার খনি ধসে ‘শতাধিক মৃত্যুর শঙ্কা’