শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

জ্বালানি সুরক্ষার পাশাপাশি অধিকার নিশ্চিতের দাবি পোশাক শ্রমিক সংগঠনের

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পোশাক শ্রমিকদের নিপুণ বুননে চাঙ্গা দেশের অর্থনীতি। পোশাক শ্রমিক সংগঠনগুলোর দাবি, এই খাতে জ্বালানি সুরক্ষার পাশাপাশি শ্রমিকদের অধিকারও নিশ্চিত করতে হবে। অন্যদিকে, কার্বন নিঃসরণ কমানোর কৌশল প্রণয়নে শ্রমিকের মতামত ও বিনিয়োগে বাড়তি গুরুত্বের প্রতিশ্রুতি বিজিএমইএর। আর জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর প্রক্রিয়ায় বৈষম্য দূর করে সব পক্ষের মধ্যে অংশীদারিত্বমূলক পরিবেশ তৈরি করতে হবে।


এ যেন স্বপ্নের বুনন। সেলাই মেশিনের গতিময় ছন্দে সমৃদ্ধির গল্পগাঁথা। উদয়-অস্ত সেলাই দিদিমনিদের শ্রম-ঘামের বিনিময়ে রঙিন হচ্ছে পোশাক শিল্প।


বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি পোশাক খাত। দ্রুত বর্ধনশীল এই খাতের সাথে জড়িত দেশের প্রায় ৫০ লাখেরও বেশি মানুষ। তবে বেশিরভাগ শ্রমিক আছেন ঝুঁকিপূর্ণ অবস্থায়। নিরাপদ কর্মপরিবেশ, মজুরি বৈষম্য আর শ্রম অধিকার থেকে অনেকটাই বঞ্চিত এই খাতের কর্মীরা।


বর্ধনশীল এই খাতের বিকাশ ঘটছে জীবাশ্ম জ্বালানিকে কেন্দ্র করে। যা শ্রমঘন শিল্প, কাজের পরিবেশ, শ্রমিকের স্বাস্থ্যমানে ফেলছে নেতিবাচক প্রভাব। তবে জ্বালানি সাশ্রয়, কার্বন নিঃসরণ কমানো ও বিদেশি ক্রেতাদের চাপে রপ্তানিমুখী এই শিল্পে বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। যার ফলশ্রুতিতে গ্রিন সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা ছাড়িয়েছে দুই শতাধিক।


কারখানা সবুজ হলেও শ্রমিকের ধূসর জীবন কি সবুজ হচ্ছে? স্বাস্থ্য সুরক্ষার অভাব, উচ্চ তাপমাত্রা, নিরাপত্তার অভাব অসহনীয় করে তুলছে শ্রমিকের জীবন। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন প্রক্রিয়ার সাথে লড়ে যেতে হয় তাদের।


পোশাক শ্রমিক সংগঠনগুলোর দাবি, জ্বালানি সুরক্ষার অগ্রগতির সাথে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত ও ঝুঁকি মোকাবিলায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ রাখতে হবে।


সময়ের সাথে পোশাক কারখানার চিত্র বদলালেও বদলায় না শ্রমিকের ভাগ্য। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বলছে, নবায়নযোগ্য জ্বালানির যে রূপান্তর প্রক্রিয়া সেখানে বৈষম্য রয়ে গেছে। সংস্থাটির আশঙ্কা, পেশাগত স্বাস্থ্যমান, মজুরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে ২০৫০ সাল নাগাদ এই খাতের প্রায় ৬০ শতাংশ শ্রমিক কর্মহীন হতে পারে।


জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে ২০৩০ সাল নাগাদ কার্বন নির্গমন ৩০ শতাংশ কমানোর প্রতিশ্রুতি শিল্প মালিকদের। তবে পরিবেশবান্ধব সরঞ্জাম স্থাপনের ব্যয় অন্যতম বাধা। তাই শুল্কমুক্ত সহায়তা পেলে শ্রমিকদের মজুরির সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি।


পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক মানদণ্ড নিশ্চিত, টেকসই জ্বালানি ব্যবস্থা ও শ্রমিকের ন্যায্যতা নিশ্চিতের বিকল্প নেই। পোশাক খাতে নতুন প্রযুক্তি ব্যবহার, শ্রমিকের নিরাপত্তা ও কল্যাণে কাজ করছে বিভিন্ন উন্নয়ন সংস্থা। উৎপাদন ব্যবস্থায় পরিচ্ছন্ন জ্বালানি শক্তির ব্যবহার ও শ্রমিকের মতামতকে গুরুত্ব দেয়ার পরামর্শ তাদের।


কার্বন নিঃসরণ, নদীদূষণ ও পরিবেশগত ক্ষতির কারণ হিসেবে চিহ্নিত সিংহভাগ পোশাক কারখানা। জৈব জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে টেকসই নবায়নযোগ্য জ্বালানির নীতি বাস্তবায়নের পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। জ্বালানি রূপান্তর প্রক্রিয়ার উৎপাদন খরচ কমিয়ে তার লভ্যাংশ শ্রমিকের কল্যাণে বণ্টন জরুরি।


সামাজিক ও পরিবেশগত কারণে বিদেশি ক্রেতাদের আগ্রহ সবুজ কারখানায়। তবে বাস্তবিক অর্থে এই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে দক্ষতার অভাব রয়েছে শ্রমিকদের। পোশাক মালিক সংগঠন বিজিএমইএ বলছে, কার্বন নিঃসরণ কমানোর কৌশল প্রণয়নে শ্রমিকের অংশীদারিত্ব বাড়ানোর পাশাপাশি অর্থায়নের পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে।


এদিকে, পোশাক খাতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখছে নবায়নযোগ্য জ্বালানি, মন্তব্য বন-পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টার। তবে এই প্রক্রিয়ায় শ্রমিকের ন্যায্যতা নিশ্চিত করা সময়সাপেক্ষ হলেও তা বাস্তবায়নের আশ্বাস।


জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও সংরক্ষণ কারখানাগুলোর উত্তরণের পথ। তাই বিনিয়োগের পাশাপাশি কর্মীদের মানবাধিকার নিশ্চিত করা জরুরি। তবেই বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকবে দেশের পোশাক শিল্প ও শিল্পী। 


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

এডিপি বাস্তবায়ন হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ঢাকার বিমানবন্দরে আটকা বহু চালান

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

রোজার আগেই বাড়লো সব ফলের দাম