
মোঃআনোয়ার হোসেন প্রতিনিধিঃ
কাজিপুর(সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হরিনাথপুরে কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দ্বাদশ শ্রেণি টাইব্রেকারে ৪-২ গোলে একাদশ শ্রেণিকে পরাজিত করে। এর আগে নির্দিষ্ট সময়ে খেলা ১-১ গোলে অমিমাংসিত থাকে। বেলা ১১ টায় খেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম ও উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম। খেলাটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক জহুরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন বাবু, জাহিদ ও সোহরাব। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।





























