
সাদিয়াত হোসেন,(কালিহাতী)
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও ১৫৭টি পূজা মণ্ডপ সমূহের অনুকূলে সরকারি অনুদান জিআর ৭৮.৫০০ মেট্রিক টন চালের ডিও বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুমে প্রতিটি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে জিআর চালের অনুদানের ডিও বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর মেজর মেহেদি হাসান, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ ) বেনজির আহমেদ টিটো, কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইঞা, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডা. গণেশ চন্দ্র সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা সহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ সেনসহ বিএনপি ও পূজা উদ্যাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহমেদ টিটোর পক্ষ থেকে তাৎক্ষণিক পূজারিদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এক লাখ টাকা প্রদান করেন।





























