শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

ক্রলিং পেগ পদ্ধতি চালুর পরও কাটেনি ডলার সংকট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৩ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৩ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ক্রলিং পেগ পদ্ধতি চালুর পরও ডলার সংকট কাটছেই না। এলসি খুলতে এখনো ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। এ জটিলতায় শিল্পখাতের উৎপাদনে কাঁচামাল আমদানিতে আরও সংকট দেখা দিচ্ছে। তবে কোরবানির ঈদকে ঘিরে চলতি মাসে আবারও রেমিট্যান্স বাড়লে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা।


ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ২০০ ডলারের বেশি পাওয়া যাচ্ছে না। ফলে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নগদ ডলার না পেয়ে খোলা বাজারমুখী থেকে যাচ্ছেন গ্রাহকরা। এখন এক্সচেঞ্জ হাউজগুলোতে ডলার বিক্রি হচ্ছে ১১৮.৮০ টাকায় আর ক্রয় করা হচ্ছে ১১৮ থেকে ১১৯ টাকায়।


এক্সচেঞ্জ হাউজের একজন বলেন, 'কিছু লোক হচ্ছে ডলার নিয়ে জমা করতো এখন এগুলো নেই। ডলার নিয়ে হাহাকার নেই মার্কেটে। কোথায় ডলার যাচ্ছে, কি হচ্ছে।'


গেল ৮ মে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিনিময় হার পদ্ধতিতে পরিবর্তন আনার পর খোলা বাজারের সাথে বিনিময় হারের পার্থক্য কমে আসে। এতে এক লাফে সাত টাকা বাড়ায় ইতিবাচক ধারায় ফেরে রেমিট্যান্স।


বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গেল মে মাসে দেশে বৈধপথে প্রবাসী আয় এসেছে ২২৫ কোটি ডলার। তবে রপ্তানি আয়ের সূচকে এখনও পিছিয়ে। ফলে আশানুরূপ ঋণপত্র খুলতে ডলার সংকটের মুখোমুখিই থাকতে হচ্ছে উৎপাদনের সাথে জড়িত আমদানি গ্রাহকদের।


বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, 'ডলারের কারণে এলসি খোলা নিয়ে আমরা যে সমস্যা সম্মুখীন হচ্ছিলাম তা এখনো রয়েছে। আমরা এখনো এলসি খুলতে পারছি না। বিশেষ করে কটনের এলসি খোলা যাচ্ছে না।'


এরই মধ্যে সব ধরনের আমদানি পণ্যে খরচ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে বাজারে। তবে কোরবানির ঈদকে ঘিরে চলতি মাসে আবারও রেমিট্যান্স বাড়লে রিজার্ভও ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাজারে ফিরবে গতি।


অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, 'সরকারি প্রণোদনা এখনো আছে। ব্যাংকের যে অংশটুকু প্রণোদনা ছিলো তা এখন নেই। তার মানে হলো ১২০ টাকার ওপরে চলে যায় রেমিট্যান্সের অর্থ প্রতি ডলারে।'


আশা করা হচ্ছিল ডলারের দাম বাড়লে ব্যাংকমুখী হবে ডলার আর কাটবে আনুষ্ঠানিক খাতের ডলার সংকট। তবে সংকট আরও ঘনীভূত। ফলে এখনও নেতিবাচক প্রভাব রয়েছে আমদানিতে ঋণপত্র খোলায়।


ক্রলিং পেগ পদ্ধতি চালুর পরও ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারমুখী না হলে রপ্তানি আয়েও থাকবে ধীরগতি এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন ডলারের যতই দাম বাড়ুক ব্যবসায়ীদের তেমন লাভ হচ্ছে না বরং এলসি জটিলতায় শিল্পখাতের উৎপাদনে কাঁচামাল আমদানিতে আরও সংকট দেখা দিচ্ছে।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান