
মোঃ আব্দুল হান্নান স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশ, সলঙ্গা ও উল্লাপাড়া উপজেলার ক্ষুদ্র উদ্যোক্তা নিয়ে, পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায়, আরএমটি প্রকল্পে- এমএমএস সংস্থার মাধ্যমে ২৫ জন মৎস্য চাষী সদস্যকে ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইং ২দিন ব্যাপি ক্ষুদ্র উদ্যোক্তা ও উৎপাদনকারী সমিতির সদস্যদের ব্যবসা ব্যবস্থাপনা (রেকর্ড কিপিং, লাভজনকতা, ক্যাশ ফ্লো-অ্যানালাইসিস ইত্যাদি) বিষয়ে প্রশিক্ষণ।
প্রশিক্ষণটি মানব মুক্তি প্রকল্প অফিস সলংঙ্গায় অনুষ্ঠিত হয়।
ক্ষুদ্র উদ্যোক্তা ও উৎপাদনকারী সমিতির সদস্যদের ব্যবসা ব্যবস্থাপনা (রেকর্ড কিপিং, লাভজনকতা, ক্যাশ ফ্লো-অ্যানালাইসিস ইত্যাদি) বিষয় নিয়ে আলোচনা করেন- কর্পোরেট সেলস কর্মকর্তা নারিশ একুয়া- মোঃ মেহেদী হাসান, আরএমটি প্রকল্পের ভ্যালুচেইন ফেসিলিটেটর মোঃ আশিক আল ফয়সাল, আরএমটিপি প্রকল্পের পরিবীক্ষণ ও মুল্যায়ন কর্মকর্তা মোঃ আহাদুজ্জামান আহাদ, আরএমটিপি প্রকল্পের হিসাব রক্ষক জনাব, নাজমুল হুদা, ও প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফেসিলিটেটর জিয়াউর হক, বেলাল হোসেন, সিরাজুল ইসলাম।





























