
মোঃ আসিফ সিদ্দিকী কয়রা প্রতিনিধি
খুলনা জেলার কয়রা থানা ছাত্রদলের পক্ষ থেকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তার পরিবারের সদস্যদের জন্য ও আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হার্ট এবং চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। ২০২০ সালে শর্তসাপেক্ষে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরিফ বিল্লাহ সবুজ, আহ্বায়ক ছাত্রদল কয়রা উপজেলা শাখা এবং সঞ্চালনা করেন মাহমুদ হাসান, সদস্য সচিব কয়রা থানা ছাত্রদল।
দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তৃতা দেন, অত্র অনুষ্ঠানের প্রধানঅতিথী এম এ হাসান যুগ্ন আহ্বায়ক, কয়রা উপজেলা বি এনপি।
এ সময় প্রধান অতিথি বলেন, কোটা সংস্কার আন্দোলনের বীর শহীদরা তাদের জীবন দিয়ে আবারও স্বাধীনতা এনে দিয়েছেন। অগণিত শিক্ষার্থী আহত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। তাদের এ ত্যাগের জন্য আমরা চিরকৃতজ্ঞ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি অবৈদ্ধ সরকার অমানবিক ব্যবহার ও আচরণ করেছে। তার মানবাধিকার ও মানবতা যেভাবে হরণ করেছে এটা যদি সত্যিকার গণতান্ত্রিক বৈধ সরকার থাকতো তাহলে করতে পারত না।
এছাড়াও উপস্থিত ছিলেন, হেলালউদ্দিন সদস্য সচিব থানা স্বেচ্ছাসেবক দল।রবিউল ইসলাম যুগ্ন আহ্বায়ক থানা স্বেচ্ছাসেবক দল। আনারুল ইসলাম ডাবলু যুগ্ন আহ্বায়ক, থানা যুবদল।আসাদুল ইসলাম যুগ্ন আহ্বায়ক থানা যুবদল।এছাড়া বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ।





























