শিরোনাম
ধুনটে বিএনপি'র ব্যানার ছেঁড়া ঘিরে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন গঠনের সভা মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন
সোমবার ২৩ মার্চ ২০২৬
সোমবার ২৩ মার্চ ২০২৬
আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতির আশঙ্কা

লাখ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশের বিষফোঁড়া!

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ১৫ মার্চ ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৫ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বছরের পর বছর লাখ লাখ রোহিঙ্গার বোঝা টানতে টানতে শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য তারা হয়ে দাঁড়িয়েছে বিষফোঁড়া। তবে, শঙ্কা আছে, যেকোনো মুহূর্তে আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতির। তবুও তাদের ফেরত পাঠাতে জাতিসংঘের দিকে তাকিয়ে থাকা ছাড়া বিকল্প দেখছে না বিশ্লেষকরা। অন্যদিকে, খাদ্য সহায়তা কাটছাঁট না করার জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতি বাস্তবায়ন চান রোহিঙ্গারা।


এ তৃষ্ণা হয়তো মিটে যায় টিউবওয়েলের স্বচ্ছ কোমল পানিতে। কিন্তু, ঘরে ফেরার যে আজন্ম তৃষ্ণা, তা মেটাবে কে? বয়স যখন ৭ থেকে ৮ মাস তখন নির্যাতনের শিকার বাবা মার সাথে সীমান্ত পাড়ি দিয়ে তারা আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। এখন তাদের বয়স ৭ থেকে ৮ বছর।


রোহিঙ্গা ক্যাম্পে বড় হওয়া এই শিশুরা বলছেন, তাদের মাতৃভূমিতে ফিরে যেতে মন চায়, কিন্তু অন্তরে জুলুমের ভয়।


২০১৭ সালে সীমান্তে যে ঢল নেমেছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর, সরকারি হিসেবে এখন তা ১৩ লাখের মতো। যদিও বেসরকারি হিসেব বলছে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা আরও কয়েক লাখ বেশি। যখনই রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা উঠে, তখনই তাদের দাবি নাগরিকত্ব আর ভিটামাটি বুঝিয়ে দিয়ে তাদেরকে নিতে হবে মর্যাদার সাথে।


গলার কাঁটা হয়ে থাকা এই সংকট আরও কতদিন, কত মাস কিংবা কত বছর ধরে বয়ে যেতে হবে মানবিক বাংলাদেশকে? গত সাত মাসে ১৬টি অস্ত্র মামলায় ২৩ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।


ক্যাম্পগুলোতে অস্ত্র ও মাদক ব্যবসার কথা এখন হরহামেশাই শোনা যায়। ঘটছে মানব পাচারের ঘটনাও। সব মিলিয়ে রোহিঙ্গাদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির শঙ্কা নিয়ে বাংলাদেশকে সহ্য করে যেতে হচ্ছে এই বিষফোঁড়া।


অধ্যাপক মাঈনুল হাসান খান বলেন, ‘আমরা রাখতে বাধ্য হয়েছি হয়ত। বা আমরা উদারতা দেখিয়ে তাদের গ্রহণ করেছি সত্য। কিন্তু তাদের পরিচর্যা করার মত সামর্থ্য আমাদের নাই।’


১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আবার ফেরত পাঠিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আর এখন জাতিসংঘের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ও নেই।


অধ্যাপক মাঈনুল হাসান খান বলেন, ‘বর্তমান বিএনপির অবস্থা দিয়ে আমরা জিয়াউর রহমানকে বিচার করার চেষ্টা করি। কোনো দলীয় সরকার এ রোহিঙ্গা ইস্যুর সমাধান দিতে পারবে না। আমাদের শেষ ভরসা বলতে পারেন ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব। তারা চেষ্টা করলে, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নকে অনেকটা নৈতিকভাবে বাধ্য করতে পারবে যাতে করে এ রোহিঙ্গাদের একটা প্রত্যাবাসনের ব্যবস্থা তারা করে। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি তাকে ডিস্টার্ব করে যেতে থাকে, তাকে কাজ করতে না দেয় তাহলে বিলম্বিত হওয়ার সম্ভাবনাই বেশি।’


তবে জাতিসংঘ মহাসচিবের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে এক লাখ রোহিঙ্গাকে জড়ো করে ঐতিহাসিক যে ইফতার আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা, তা গোটা পৃথিবীর কাছে দৃষ্টান্ত।


এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘৮-১০ বছরের আন্তর্জাতিক পর্যায়ে অনেক ক্রাইসিস তৈরি হয়েছে। ইউক্রেনে, গাজায়, সিরিয়াতে। এগুলোর কারণে রোহিঙ্গা ইস্যু থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ফোকাসটা একটু সরে গিয়েছিল। আমি মনে করি জাতিসংঘ মহাসচিব এখানে আসায় আন্তর্জাতিক মনোযোগটা আবার এখানে আসবে। পাশাপাশি কমে যাওয়া খাদ্য সহায়তা হয়ত আবার বাড়বে।’


এদিকে প্রত্যাবাসনের ইস্যু ছাড়াও আরেকটি বড় সংকট এখন রোহিঙ্গাদের খাদ্য বাজেটে কাটছাঁট করার সিদ্ধান্ত। তবে এই বিষয়ে জাতিসংঘ মহাসচিব যে প্রতিশ্রুতি দিয়ে গেলেন, তার বাস্তবায়নই আপাতত জরুরি। 


আরও খবর




ধুনটে বিএনপি'র ব্যানার ছেঁড়া ঘিরে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ

নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন গঠনের সভা

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানে আলোকিত পাকুন্দিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী উৎসব কুমার চন্দ্র স্কুল ছাত্রের মৃত্যু

মাদক নির্মূলে তাহিরপুরে পুলিশ ও স্থানীয়দের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নিকলীতে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের ১৮ তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ধুনটে বিএনপি'র ব্যানার ছেঁড়া ঘিরে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ

নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন গঠনের সভা

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানে আলোকিত পাকুন্দিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী উৎসব কুমার চন্দ্র স্কুল ছাত্রের মৃত্যু

মাদক নির্মূলে তাহিরপুরে পুলিশ ও স্থানীয়দের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নিকলীতে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের ১৮ তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান