
মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লাকসাম উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রদলের নব-গঠিত আহবায়ক কমিটি ঘোষণা করায় লাকসাম শহরে মঙ্গলবার বিকেলে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
লাকসাম উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক জহির উদ্দিন সবুজ, সদস্য সচিব শাখাওয়াত হোসেন, পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ মহিন উদ্দিন মহিন, সিঃ যুগ্ন আহবায়ক তারেক আজিজ, সদস্য সচিব মো. নেওয়াজ শরিফ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম, ওমর ফারুক, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাছিম আহমেদ, ন.ফ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মো. নুরুল ইসলাম, সিঃ যুগ্ন আহবায়ক ইব্রাহিম খলিল ইমন এর নেতৃত্বে বিশাল আনন্দ মিছিলটি লাকসাম উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বের হয়ে দৌলতগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় নবগঠিত ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





























