
মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে তরুণ নাগরিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাকসাম ও মনোহরগঞ্জে সংগঠকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে লাকসাম হোটেল গ্রীন ভিউতে ইফতার মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ইফতারের আগ মুহর্তে লাকসাম পৌর শহরে হোটেল গ্রীন ভিউতে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত ইফতার ও মত বিনিময় সভায় লাকসাম ও মনোহরগঞ্জ নাগরিক কমিটির সংগঠক লুৎফল হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক ব্যারিস্টার মাজারুল ইসলাম সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য হাফসা জাহান, ইঞ্জিনিয়ার আসলাম ভূঁইয়া, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা নবাব ফজলে রহমান চৌধুরী আয়াজ, আমির হোসেন দুলাল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ন আহবায়ক জহির রায়হান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহবায়ক সাকিব হোসেন, লাকসাম ও মনোহর গঞ্জের সংগঠক মোস্তাফিজুর রহমান
বক্তারা তাদের বক্তব্য বলেন ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের শহীদ ভাইদের জীবনের বিনিময়ে নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি। যে দেশে থাকবে না কোন বৈষম্য আমরা প্রথমে সেই শহীদ ভাইদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা যে স্বাধীনতা পেয়েছি তা ধরে রাখতে হবে। যেখানে অন্যায় দেখবেন প্রতিরোধ করবেন।
স্বৈরাচারের দোসরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন এবং লাকসাম, মনোহরগঞ্জ, ও নাঙ্গলকোটে বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটির রূপরেখা অতি শীঘ্রই আপনাদের মাঝে তুলে ধরব।





























