
মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ
লাকসাম প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের ত্বাকওয়া অর্জন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আবদুল হান্নান, হাউজিং স্ট্রেট জামে মসজিদের খতিব অধ্যাপক ড. বিল্লাহ হোসেন মালেকী, বৈষম্য বিরোধী আন্দোলনের লাকসাম পৌরসভার সমন্নয়ক মিনহাজুল ইসলাম, লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার, লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের চেয়ারম্যান সেলিম মীর, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম বাচ্চু, সুরক্ষা সিটির পরিচালক আসাদুজ্জামান ভুট্টো, জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার আমির জায়নাল আবেদিন পাটোয়ারী, লাকসাম প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, কুমিল্লা জর্জ কোটের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম প্রেসক্লাব আহবায়ক মনির হোসেন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ।





























