
ভোলা প্রতিনিধি:
STAND FOR NID, SAVE NID-PROTECT VOTER LIST-ENSURE DEMOCRACY` প্রতিপাদ্যে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারাদেশের মতো ভোলার লালমোহনে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আযোজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে লালমোহন উপজেলা নির্বাচন অফিসার মো: সোহেলের নেতৃত্বে উপজেলা নির্বাচন অফিসের কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহণে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
২টা ঘন্টাব্যাপী এ কর্মসূচি প্রাথমিকভাবে পালন হলেও। দাবি আদায় না হলে এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো:সোহেল।





























