
ভোলা জেলা প্রতিনিধি
লালমোহনে জমি জমা বিরোধের জের ধরে জোর পূর্বক সুপারী পাড়া বাধা দেওয়ার ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে গৃহবধূকে পিটিয়ে ও শিশু সন্তানকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, লালমোহন সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পেশকার হাওলা এলাকার বাসিন্দা সামছুদ্দিন নাসিমের সাথে একই বাড়ির নাজিমগংদের দীর্ঘদিন যাবত জমিজমা বিরোধ চলে আসছে। হঠাৎ করে গত ৩০ আগষ্ট নাজিম গংরা নাসিমের বসত ঘরের পেছনের বাগান থেকে সুপারি পারতে গেলে সামছুদ্দিন নাসিমের স্ত্রী রাজিয়া খাতুন বাধা প্রদান করেন। এতে ক্ষীপ্ত হয়ে প্রতিপক্ষ নাজিম, দ্বীন ইসলাম, মিলন,রুনু বেগমসহ কয়েকজন মিলে রাজিয়া বেগমকে এলোপাতাড়ি মারধর করলে সে দৌড়ে পালিয়ে গেলেও তার অবুঝ শিশুকে মাথায় আঘাত করে।এতে ওই শিশুর চারটি সেলাই লাগে। এ ঘটনায় রাজিয়া বেগম বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে লালমোহন থানায় অভিযোগ দায়ের করেছেন।





























