
মো: ফখর উদ্দিন,ষ্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, দু:স্থ ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে নোয়াখালীর সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।বুধবার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সংস্থার পরিচালক আবদুল মান্নান বাবলুর সভাপতিত্বে ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক এন এইচ সুমনের সঞ্চালনায় উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সেনবাগ পৌরসভার প্রশাসক মো: জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে মোবাইলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক, সৌদি প্রবাসী ব্যবসায়ী মহি উদ্দিন মহিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহিদ উল্যা মিন্টু,পরিচালক মোজাম্মেল হক, পরিচালক রফিকুল ইসলাম রবি।
এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য চান্দন হোসেন রাজু, পরিচালক আলা উদ্দিন আলো,সদস্য ওমর ফারুক, পরিচালক মুফতি শোয়াইব হোসেন,সাংবাদিক সাখাওয়াত উল্যাহ, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর পাটোয়ারী, নাজিম উদ্দিন, মো: হারুন,আবু নাছের,ফখর উদ্দিন, রফিকুল ইসলাম সুমন প্রমুখ।
আলোচনা শেষে অতিথি বৃন্দ প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ কে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ছোলা,মুড়ি,পেয়াজ, আলু,চিনি,চিড়া,তেল,খেজুর সহ উপহার সামগ্রী তুলে দেন।





























