
পিরোজপুর প্রতিনিধি:-
অসহায় দুঃস্থ রোজাদার ব্যক্তিদের মাঝে টানা বছর ইফতার সামগ্রী বিতরণ করে আসছে পিরোজপুর জেলার সামাজিক সংগঠন মানবিক পিরোজপুরের স্বেচ্ছাসেবকরা ।
এই ধারাবাহিকতায় ১৯ রমজান
বৃহস্পতিবার (২০ মার্চ) সিও অফিস মোড়ে বিকেলে পাঁচটায়,
মানবিক পিরোজপুরের আয়োজনে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মানবিক পিরোজপুরের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ,
এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মানবিক পিরোজপুর এর সদস্য এমদাত তালুকদার, গোলাম মাওলা, মেজবা উদ্দীন সোহেল, Gph ইস্পাত এর এজিএম
মোঃ কামরুল ইসলাম, Gph ইস্পাত এর বরিশাল ডিভিশনের এরিয়া ম্যানেজার মোঃ রুহুল আমিন, সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
মানবিক পিরোজপুরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এই প্রতিবেদককে জানান , করোনা মহামারী সময় থেকে শুরু করে প্রতি বছর রমজানে শহরের বিভিন্ন স্থানে আমাদের মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকে।
রিকশাচালক, দিনমজুর অসহায় ব্যক্তিরা যেন রমজানে না খেয়ে থাকে তাই আমাদের এ প্রচেষ্টা। মাসব্যাপী আমাদের এ কার্যক্রম চলমান থাকবে প্রতিদিন প্রায় দুই শতাধিক অসহায় রোজাদার ব্যক্তিকে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। মাশব্যাপী এ ইফতার বিতরণ পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম চলমান থাকবে।





























