
মো: ফখর উদ্দিন,ষ্টাফ রিপোর্টার:
সেনবাগের মানিকপুর গ্রামের ঈদগাহের পুনঃনির্মাণের উন্নয়নের জন্য ২০ লক্ষ টাকা আর্থিক অনুদান ঘোষণা দিলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
সেনবাগ উপজেলার সর্ববৃহৎ প্রায় ২০০ বছরের ঐতিহ্য মানিকপুর ঈদগাহ। এই ঈদগাহের অবকাঠামো উন্নয়নের জন্য সৈয়দ হারুন ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২০ লক্ষ টাকা আর্থিক অনুদান ঘোষণা দিয়েছেন, এসএফ গ্রুপের চেয়ারম্যান, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ
মানিকপুর ঈদগাহ ৫নং অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা, চরবাতানিয়া, বাতাকান্দি, মানিকপুর,দক্ষিণ মানিকপুর, উত্তর মানিকপুর তুলাপুকুরিয়া এই গ্রামগুলো মিলেই প্রায় ১০ হাজার লোকের বসবাস। সেনবাগ উপজেলার সর্ববৃহৎ ২০০ বছরের পুরনো মানিকপুর কেন্দ্রীয় ঈদগাহে প্রতি ঈদে মিলন মেলা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ জুন) ঈদ জামাতে প্রস্তাবিত ঈদগাহ উন্নয়ন কমিটির প্রধান সমন্বয়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর গুরুত্বপূর্ণ বক্তব্যে এ ঘোষণা করেন।ঐতিহ্যবাহী মানিকপুর ঈদগাহে সাথে মানিকপুর বাসীর ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে এমনকি গ্রামবাসীদের মধ্যে ভাতৃত্ববোধ,সম্মানজনক সুসম্পর্ক ঐক্যের প্রতীক মাইল ফলক হয়ে রইল।





























