শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩ চন্দনাইশের গাউসিয়া কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চন্দনাইশে বিওয়াইসিএফ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পোরশা থানায় পুলিশ সুপারের আগমন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী গঙ্গাপূজা ও বারুণী স্নান প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

মানসম্মত ও গঠনমূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতের আহবান জানালেন সাংসদ আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া স্টাফ রিপোর্টারঃ 

কুমিল্লার বরুড়া আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম বলেছেন, প্রত্যেক শিক্ষকের উচিত শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো যত্ন নেওয়া। তাহলে, কোনো শিক্ষার্থী মাদকমুখী হবে না, কোনো শিক্ষার্থী কিশোর গ্যাংয়ে জড়াবে না। তাহলেই একটি সুন্দর সমাজ গঠিত হবে। 


শনিবার (২ মার্চ) ২০২৪ সকালে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার নু-এ-মারমা মং এর সভাপতিত্বে প্রাথমিক শিক্ষক পরিবার কর্তৃক আয়োজিত মানসম্মত ও গঠনমূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 


আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম বলেন, শিক্ষকরা কোনো দলের নয়, তারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষকরা নিজেদের মধ্যে কোনো বিবাদে যাতে না জড়ায়। আর শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা  অবশ্যই নিয়মিত ক্লাসে আসতে হবে। তিনি বলেন একটি শিক্ষিত জাতি গঠন করতে পারলেই আমরা পারব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দূর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে। 


আলোচনায়  অন্যান্য বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন মানসম্মত শিক্ষা। আর শিক্ষার্থীদেরকে মানসম্মত শিক্ষা দিতে হলে, প্রথমে শিক্ষকদেরকে প্রশিক্ষিত হতে হবে। সরকার যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে, আমরাও আমাদের শিক্ষার্থীদেরকে সেইভাবে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তৈরী করবো। এমন ছাত্র আমরা তৈরী করবো না, যারা মাদক কিংবা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। শিক্ষরা হলো মানুষ গড়ার কারিগর, আর তাই শিক্ষকদেরকেই ভালো মানুষ গড়ার দ্বায়িত্ব নিতে হবে। 


এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বরুড়া উপজেলার ১৫৪ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্যসহ আগত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


বিকেলে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক অনুষ্ঠানে বরুড়ার সাংসদ ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন (শামীম) এর অর্থায়নে বরুড়া পৌরসভার ৬ টি ওয়ার্ডে কর্মহীন মানুষের কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের জন্য সামাজিক দায়বদ্ধতার আওতায় অটো-রিক্সা, সেলাইমেশিন, সন্তান সম্ভবা মায়েদের জন্য মাতৃত্বকালীন অনুদান, দরিদ্র রোগীদের চিকিৎসা, মসজিদ-মন্দিরে সহায়তা এবং এলাকার প্রবীণ ও ত্যাগী আওয়ামী লীগ নেতাদের সম্মাননা সহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।


অনুদান প্রদান অনুষ্ঠানে বরুড়া পৌরসভার  ১,২,৩,৪,৬,৭ নং ওয়ার্ডের ১৮ জন কর্মহীন অসহায় পুরুষ কে  ১ টি করে অটো রিকশা, ১৯ জন অসহায় নারী কে ১ টি করে সেলাই মেশিন, ১৯ জন অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা, ১৯ জন সন্তান সম্ভবা দুস্থ নারী কে মাতৃত্বকালীন ভাতা, ২৯ জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা ও উপহার এবং ১৭ টি মসজিদ ও ২ টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়।


উল্লেখ্য নির্বাচন পূর্ববর্তী সময়ে বরুড়ার ১৫ ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তিনি রিক্সা, সেলাই মেশিন, মাতৃত্বকালীন ভাতা, অসুস্থ রোগীদের চিকিৎসা, প্রবীণ ও ত্যাগী নেতাদের সম্মাননা ও উপহার প্রদান সহ প্রায় ৬০০ পরিবারের জীবন মান উন্নয়নে তাদের পাশে দাড়ান।


কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকিউ ফাউন্ডেশনের সদস্য সচিব মো. তোফায়েল হোসেন, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমির হোসেন, বরুড়া শহীদস্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি ও বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর,  বরুড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান, বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর উদ্দিন খন্দকার স্বপ্ন ও পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন প্রমুখ।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

চন্দনাইশের গাউসিয়া কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫

চন্দনাইশে বিওয়াইসিএফ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পোরশা থানায় পুলিশ সুপারের আগমন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বান্দরবানে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী গঙ্গাপূজা ও বারুণী স্নান

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

ধুনটে আইনজীবীদের সঙ্গে সাংবাদিকদের ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় বার্ডফ্লুতে নিমিষেই শেষ খামারির স্বপ্ন

মুরাদনগরে জুমার নামাজের পর কৃষকের ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

শাজাহানপুরে যুবদল ও কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

চন্দনাইশের গাউসিয়া কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫

চন্দনাইশে বিওয়াইসিএফ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পোরশা থানায় পুলিশ সুপারের আগমন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বান্দরবানে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী গঙ্গাপূজা ও বারুণী স্নান

মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী