
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগরে ৩০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধ্যনগে থানা পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া বারটার মিনিটের দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের হাফিজুল ইসলাম এর নিজ বসত ঘর হতে ৩০ বোতল ভারতীয় মদসহ এক জনকে পুলিশ।মধ্যনগর থানার ওসি'র নির্দেশনায় এস আই বিকাশ সরকার ও তাঁর সঙ্গীয় ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হল- উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের ছাইদুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৩২)
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সজীব রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদসহ ১মাদক ব্যবসায়ীকে আটক করে। উক্ত বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু প্রক্রিয়া শেষে আসামকে আদালতে সোপর্দ করা হবে ।





























