
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগরে ৭৬টি ভারতীয় কম্বলসহ এক চোরাকারবারি কে গ্রেফতার করেছে মধ্যনগে থানা পুলিশ।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের সেলিম মিয়ার বসত ঘর হতে ৭৬টি ভারতীয় কম্বল সহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।মধ্যনগর থানার ওসি'র নির্দেশনায় এস আই তপন চন্দ্র দাস ও তাঁর সঙ্গীয় ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত চোরাকারবারি হল- উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্ত গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩৫)
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সজীব রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৭৬টি ভারতীয় কম্বল ও এক চোরাকারবারি কে গ্রেফতার করে। উক্ত বিষয়ে মামলা রজু প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে ।





























