
আহম্মদ কবির স্টাফ রিপোর্টার তাহিরপুরঃসুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির নেতা ও চাপাইতি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বাবা মো.আলাউদ্দিন ক্যান্সার জনিত কারণে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)তিনি সোমবার (১৬সেপ্টেম্বর)ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০বছর। মৃত্যুকালে তিনি ৩ছেলে ২মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে যান।
সোমবার বিকাল তিন ঘটিকার সময় চাপাইতি বাজার মাঠে মরহুমের জানাজা সম্পন্ন হয়।জানাজা শেষে চাপাইতি গ্রাম সর্বজনীন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান। তার মৃত্যুতে স্থানীয় লোকজন সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী শোকপ্রকাশ করেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।





























