
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন।
রবিবার(১৮ আগষ্ট) সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য ছুটে আসেন।এসময় মধ্যনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সদস্য তোফায়েল আহমেদ,বাদশাগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফখরুল তালুকদার,ধর্মপাশা সরকারি কলেজের যুগ্ম আহবায়ক তুষার খন্দকার, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রনি মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা তানভীর আহম্মেদ,মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিহাদ গনি প্রমুখ।





























