
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগরে উব্দাখালী নদীর উপর নবনির্মিত ৩২০ মিটার সেতুর নামকরণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আয়াতুল্লাহর নামে।
সোমবার(১৯ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উব্দাখালী নদীর উপর নির্মিত সেতুর সামনের সড়কে শহীদ আয়াতুল্লাহর নামে সেতুর নামকরণ করে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু,জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ, মধ্যনগর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান আখঞ্জি,মাওলানা ওয়াহিদ প্রমুখ।এছাড়াও শহীদ আয়াতুল্লাহর বাবা মো. সিরাজুল ইসলামসহ তাঁর পরিবারের সসদ্যবৃন্দ উপস্থিত ছিলেন।





























