
মো কামরুল হোসেন সুমন,মনপুরাঃ ভোলার মনপুরা উপজেলায় মা ইলিশ সহ সকল ধরনের ছোট ছোট মাছ শিকার রক্ষায় অভিযান-২০২৬ মার্চ-এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞা উপলক্ষ্যে রামনেওয়াজ মাছঘাটে সকল ধরনের সামুদ্রিক মাছ রক্ষায় অভিযান ও সরকারি আইন মেনে চলতে জেলেদের সাথে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় জেলেদের মা ইলিশ জাটকা না ধরা, জাটকা ইলিশ সহ সকল ধরনের ছোট ছোট মাছ ধরা থেকে বিরত থাকার সচেতনতামূলক সভা আজ ২৫-ফেব্রুয়ারী-২৬ রোজ বুধবার উপজেলার সর্ববৃহৎ রামনেওয়াজ মৎস্য ঘাটে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু মুছা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মনপুরা উপজেলা বিএনপির যুব দলের সাবেক সভাপতি জুবায়ের হোসেন রাজিব চৌধুরী।মনপুরা কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার, মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক ও ক্ষুদ্র মৎস্য সমিতির রামনেওয়াজ মৎস্য ঘাটের জেলেরা। বক্তারা বলেন, মার্চ এপ্রিল দুই মাস সকল ধরনের ছোট ছোট মাছ শিকারে মেঘনায় ধরা বন্ধ থাকবে। এই সময় নদীতে কেউ মাছ ধরতে গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও জেলেদেরে দ্রুত সরকারি প্রণোদনার চাউল দেওয়া হবে বলে জানান বক্তারা। উল্লেখ্য, মার্চ -এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা সহ বিভিন্ন নদ-নদীতে মা ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা, বিক্রি ও পরিবহন ও মজুদ রাখার নিষেধাজ্ঞা জারী করেছে মৎস্য বিভাগ। মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন, জেলেরা সরকারি আইন মেনে নদীতে যেতে হবে। যদি কোনো জেলে সরকারি আইন লঙ্ঘন করে তাহলে জেলেদের আটক করতে পারলে জেল ও জরিমানার বিধান রয়েছে এবং তা যথাযথ ভাবে প্রয়োগ করা হবে।





























