শিরোনাম
কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক খুব ভালো হয়েছে: পল কাপুর অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ: ডিএমপি কমিশনার ফ্লাইট বাতিলে ভোগান্তি চরমে মে থেকে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু: পরিবেশমন্ত্রী হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী ঢাকা–সিলেট ছয় লেন মহাসড়ক: দুই বছরেও নেই কাজে অগ্রগতি
বুধবার ০৪ মার্চ ২০২৬
বুধবার ০৪ মার্চ ২০২৬

মোহনপুরের ‘মাস্টারমাইন্ড’ এখন গোদাগাড়ীতে, সরকারি অর্থে হরিলুটের অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহীর মোহনপুর উপজেলায় থাকাকালীন উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলামের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবহার করে অনিয়ম, নথি জালিয়াতি এবং অর্থ আত্মসাতের ব্যাপক অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি গোদাগাড়ী উপজেলায় কর্মরত থাকলেও সেখানেও তার বিরুদ্ধে প্রশাসনিক প্রভাব খাটিয়ে অর্থ ব্যবস্থাপনায় একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

​অনুসন্ধানে জানা গেছে, মোহনপুরে ২০২৩–২০২৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং উপজেলা উন্নয়ন সহায়তা থোক বরাদ্দের আওতায় বাস্তবায়িত একাধিক প্রকল্পে প্রায় ৩৫ লাখ টাকার আত্মসাতের অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, সাদরুল ইসলাম প্রকৌশলী হয়েও কার্যত ঠিকাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। প্রকল্প প্রস্তাবনা থেকে শুরু করে বিল প্রস্তুত ও ব্যাংক থেকে অর্থ উত্তোলন—সবই তার একক নিয়ন্ত্রণে ছিল।

​নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, উপজেলা চত্বরের মিতালী ও বনানী কোয়ার্টার এবং একটি ডরমিটরি ভবনের মেরামত কাজ শতভাগ সম্পন্ন দেখিয়ে ২০২৪ সালের এপ্রিল ও মে মাসে পৃথক তিনটি বিলের মাধ্যমে ৩০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

স্থানীয়দের দাবি, বাস্তবে এসব কাজের অগ্রগতি ছিল নগণ্য। এছাড়া ৯ লাখ ৯৮ হাজার টাকার একটি সিসিকরণ রাস্তা মাত্র ৭২ ঘণ্টায় নিম্নমানের সামগ্রী দিয়ে শেষ করে পুরো বিল তুলে নেওয়ার তথ্য পাওয়া গেছে।

​জানা গেছে, ২০২৪ সালের ১০ জুন ভাতুড়িয়া গ্রামের আব্দুল ওহাব নামের এক ব্যক্তি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর সাদরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রকৌশলী সাদরুল সরকারি বিধি উপেক্ষা করে ইউএনও ও মেয়াদোত্তীর্ণ সাবেক চেয়ারম্যানের স্বাক্ষর ব্যবহার করে বিল বৈধ করেছেন। এমনকি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকরা অনেক ক্ষেত্রে প্রকল্প সম্পর্কে জানতেনই না।

​বর্তমানে গোদাগাড়ী উপজেলায় কর্মরত থাকাকালে সাদরুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও ঠিকাদারি কার্যক্রমে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ উঠেছে।

স্থানীয়দের মতে, প্রকল্পের প্রতিটি ধাপে তার কঠোর নিয়ন্ত্রণ ও দাপটের কারণে সাধারণ কর্মচারী ও ঠিকাদাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার এই একক নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে সরকারি তহবিলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় সচেতন মহল।

​এসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে গোদাগাড়ী উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

স্থানীয় বিশ্লেষকদের মতে, স্বচ্ছতা নিশ্চিত করতে অবিলম্বে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন ও ফরেনসিক অডিট প্রয়োজন।


আরও খবর




উখিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক খুব ভালো হয়েছে: পল কাপুর

অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ: ডিএমপি কমিশনার

ফ্লাইট বাতিলে ভোগান্তি চরমে

মে থেকে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু: পরিবেশমন্ত্রী

হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা–সিলেট ছয় লেন মহাসড়ক: দুই বছরেও নেই কাজে অগ্রগতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ইতিবাচক–নেতিবাচক দুটোই রয়েছে: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: মন্ত্রী

পুলিশকে আগের পোশাকে ফেরাতে খরচ হবে ২০০ কোটি

সকাল ৯টায়ও তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস, ক্ষোভ প্রতিমন্ত্রীর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

ঘাটাইলে চায়ের দোকানই ভোট বিশ্লেষণ কেন্দ্র, নির্বাচনী আমেজ অলি-গলিতে

বিসমিল্লাহ সনো ডায়াগনস্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম-১৪ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর গণমিছিল

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

সি এন্ড বি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনীর অভিযানে গাঁজা ইয়াবাসহ আটক ৩

কিশোরগঞ্জ-২ এ নীরব ভোটে চমক দিতে চায় জামায়াত, সমানতালে ধানের শীষ

মানুষের নিরাপত্তা ও নারীদের কর্মসংস্থানে কাজ করবে বিএনপি: ফরিদুল ইসলাম


এই সম্পর্কিত আরও খবর

​লাইসেন্স ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি, নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে জরিমানা

​বগুড়ায় বিএসটিআইয়ের অভিযান : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ও দণ্ড

হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে নিতে প্রসিকিউশনের আবেদন

রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত

​রাজশাহীতে কেনাকাটার সময় আইনজীবীর স্ত্রী-সন্তানের ওপর হামলা, টাকা ছিনতাই

​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট : মামলা, তদন্তে পিবিআই

​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট : মামলা, তদন্তে পিবিআই

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

শেরপুরে জামায়াত নেতা হত্যা : প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন

প্লট বরাদ্দে দুর্নীতি : হাসিনার ৫ বছর, আজমিনার ৭ বছর ও টিউলিপের ২ বছর কারাদণ্ড