শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

মৌলভীবাজারে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ৫৫৪ কেন্দ্রে ১৬ লাখ ভোটার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলায় ভোটগ্রহণকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ভোটের দিন জেলার ৫৫৪টি কেন্দ্রে ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে পুলিশ, আনসার-ভিডিপি, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত টিম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলার সব ভোটকেন্দ্রকে সাধারণ, গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ হিসেবে শ্রেণিবিন্যাস করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। প্রতিটি কেন্দ্রের ঝুঁকি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন, নারী ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। ভোট গ্রহণ হবে ৫৫৪টি কেন্দ্রে, যেখানে ভোটকক্ষ রয়েছে ৩ হাজার ১০৫টি।

নির্বাচনের দিন মাঠে থাকবেন ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় জেলায় ১৫টি বিজিবি স্ট্রাইকিং টিম, ১৫টি আনসার ব্যাটালিয়ন টিম, পুলিশের ৫৩টি মোবাইল টিম ও ১৪টি স্ট্রাইকিং টিম, র‍্যাবের ৮টি এবং সেনাবাহিনীর ২১টি স্ট্রাইকিং টিম প্রস্তুত থাকবে। ভোটকেন্দ্রে সরাসরি দায়িত্ব পালন করবেন ১ হাজার ১০৯ জন পুলিশ সদস্য, ৭ হাজার ২০২ জন আনসার ও ভিডিপি সদস্য এবং ৫৬৪ জন গ্রাম পুলিশ।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৩ হাজার ৭৩৬ জন ভোটার। এর মধ্যে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ডাকযোগে প্রাপ্ত ব্যালটের সংখ্যা ১৪ হাজার ৬৪৭টি।

জেলা প্রশাসক বলেন, নির্বাচনকে ঘিরে গুজব, অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে বিশেষ মনিটরিং টিম কাজ করছে। যে কোনো ধরনের সহিংসতা বা অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।

নির্বাচন পর্যবেক্ষণ ও জরুরি সমন্বয়ের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে, যা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে। নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর ০১৭৮৯৭৩৯০৩২ এবং টেলিফোন নম্বর ০২৪১১১০১০০।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ভোটারদের উদ্দেশে বলেন, ‘সবাই যেন নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত। প্রার্থী, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’

এসময় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের পাস কার্ড বিতরণ করা হয়।

#আলোকিত সকাল/ফাহাদ


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান