শিরোনাম
​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩ চন্দনাইশের গাউসিয়া কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চন্দনাইশে বিওয়াইসিএফ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার ১৫ মার্চ ২০২৬
রবিবার ১৫ মার্চ ২০২৬

মসজিদ উন্নয়নের কাজে অনিয়মের অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ


নওগাঁর সাপাহারে ঘোলাদিঘী মসজিদের দ্বিতীয় তলার অবকাঠামো উন্নয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। মসজিদের অবকাঠামো উন্নয়নে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানকে মুসল্লিদের পক্ষ থেকে বার বার জানানো হলেও তারা কোনও তোয়াক্কা করছে না। আর এর মাধ্যমে মসজিদের দ্বিতল ভবনের স্থায়িত্ব ও মান নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ নিয়ে সচেতন সমাজ ও মুসল্লিরা অনিয়মের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানালে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সরেজমিনে এসে অনিয়ম পাওয়ায় কাজ বন্ধ করে দেন উপজেলা এলজিইডির দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী খালেদুল ইসলাম।


জানা যায়, নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোলাদিঘী গ্রামের ঘোলাদিঘী জামে মসজিদের দ্বিতীয় তলা উন্নয়নের জন্য স্থানীয় সরকার অধিদপ্তরের 'গ্রামীণ অবকাঠামো উন্নয়ন' প্রকল্পের প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে কাজটি টেন্ডার পান নওগাঁর ঠিকাদারী প্রতিষ্ঠান 'মেসার্স পূর্ণিমা এন্টারপ্রাইজ। কাজটি সম্পূন্ন করার জন্য পূর্ণিমা এন্টারপ্রাইজের কাছে থেকে সাব-টেন্ডার নিয়ে কাজ শুরু করেন নজিপুরের ঠিকাদার মোশারফ হোসেন। একাজে নিম্নমানের বালি দেওয়া এবং সিমেন্টের পরিমাণ কম দেওয়া সহ অন্যান্য কাজের মান নিয়ে নানা অনিয়মের অভিযোগ করে স্থানীয়রা বলেন শিডিউল মেনে কাজ করা হচ্ছে না, মুসল্লিদের পক্ষ থেকে কাজের শিডিউল দেখতে চাইলে শিডিউল না দেখিয়েই ঠিকাদার বলছে শিডিউল মেনেই কাজ করা হচ্ছে। এ নিয়ে সচেতন সমাজ ও মুসল্লিরা অনিয়মের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার দাবি জানালে উপ-সহকারী প্রকৌশলী খালেদুল ইসলাম কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।


ঘোলাদিঘী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. ফারুক হোসেন বলেন, আমরা জেনেছি এই মসজিদের দ্বিতীয় তলার অবকাঠামোগত উন্নয়নের জন্য অনেক টাকা বরাদ্দ ধরা হয়েছে। কিন্তু ঠিকাদারের লোকজন নিম্ন মানের বালি দিয়ে নাম মাত্র সিমেন্ট মিশিয়ে এবং শিডিউল না মেনেই কাজ করে আসছিলো। মসজিদের সচেতন মুসল্লিরা বিষয়টি জানতে পেরে উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীকে জানালে তিনি এসে অনিয়ম পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছে।


ঘোলাদিঘী জামে মসজিদের ইমাম জাইদুল ইসলাম বলেন, সকালে স্থানীয় মুসল্লিরা মসজিদ উন্নয়ন কাজ দেখতে গিয়ে কাজের মধ্যে অনেক অনিয়ম দেখতে পান। এসময় ঘোলাদিঘী গ্রামের স্থানীয় মুসল্লিরা উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীকে জানালে তিনি এসে অনিয়ম পাওয়ায় কাজ বন্ধ করে দেন।


সাব-ঠিকাদার মোশারফ হোসেন বলেন, কাজ করতে গিয়ে মিস্ত্রীরা ভুল করতে পারে, মিস্ত্রীদের ভুলগুলো আমাদের জানালে আমরা অবশ্যই সেটির সমাধান করে কাজ করবো। ঠিকাদার মোশারফের কাছে কাজের শিডিউল দেখতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমরা শিডিউল বা কাজের কোনো তথ্য দিতে পারবো না। শিডিউল বা কোনো তথ্য নিতে চাইলে উপজেলা এলজিইডি অফিস থেকে নিতে পারেন।


উপজেলা এলজিইডির দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী খালেদুল ইসলাম বলেন, ঘোলাদিঘী মসজিদের দ্বিতীয় তলার অবকাঠামো উন্নয়নের কাজে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে পেয়ে কাজ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীপুর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীপুর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার