
গাজীপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন,মতলববাজরা দেশ ও জাতিকে বিভাজন করতে চায় । দলের ভিত্তিতে , ধর্মের ভিত্তিতে এবং গোষ্ঠির ভিত্তিতে যারা জাতিকে ভাগ করতে চায় তারা জাতির দুষ্মন । জাতির বন্ধু কখনও জাতিকে ভাগ করতে পারে না। এক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপোষহীন । শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে গাজীপুর রাজবাড়ী মাঠে মহানগর ও জেলা জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সাথে মত বিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে তিনি একথা বলেন । তিনি বলেন,বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতি স্বার্থে আমাদের মধ্যে কোন বিভাজন নেই । যত বিভাজন করা হয়েছিল তা পায়ের নীচে ফেলে দেয়া হয়েছে । আর কাউকে জাতিকে ভাগ করার সুযোগ দেয়া হবে না । পোশাক কারখানায় শ্রমিক উসকানীর বিষয়ে জামায়াতের আমীর বলেন, পোশাক শ্রমিকদের উসকে দিয়ে মতলববাজরা সুবিধা নিতে চায় । এক্ষেত্রে মালিক পক্ষকে বিশ্বনবীর ঘোষনা অনূযায়ী শ্রমিকদের বেতন প্ররিশোধের আহবান জানান ।বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও দায়িত্বশীল শাসক চায়, যেখানে গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত এবং অফিস পিয়ন থেকে শুরু করে বঙ্গ ভবনের রাষ্ট্রপতি পর্যন্ত দায়িত্বশীল শাসক চাই । কিছু মতলববাজ ও লুটতরাজরা এটা চায় না । তাদের কছে থেকে তাদের সতর্ক থাকতে হবে । প্রধান অতিথির বক্তব্যের আগে জামায়াত আমীর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন ।





























