
মোঃ শাকিল প্রধানঃ
বিজেপি বিধায়ক নীতেশ রাণে এবং ধর্মগুরু রামগিরি কর্তিক বিশ্বনবী (সা.) এর অপমান্নার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার গজারিয়া সস্তরের জনগণের আয়োজনে সকাল ১০ টা থেকে বারোটা পর্যন্ত গজারিয়া উপজেলা মাঠে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুক্তার হোসেন মিয়াজী, প্রধান অতিথি উপস্থিত ছিলেন কারা নির্যাতিত মজলুম জননেতা আল্লামা মুফতি নূর হোসাইন নূরানী, প্রধান বক্তা ছিলেন সাইখুল হাদিস মাওলানা হাসান ফারুকী, মুহ তামিম, রওজাতুল উলুম মাদ্রাসা আনাপুর গজারিয়া মুন্সিগঞ্জ, বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল হাফি,মহাসচিব, মুসলিম ঐক্য পরিষদ গজারিয়া,
প্রধান অতিথি বক্তব্য বলেন মানবী হযরত মুহাম্মদ হযরত (সা.) কে কটুক্তি কারিকে ফাঁসি মাধ্যমে বিচার করতে হবে নতুবা আমরা তাদেরকে ফাঁসি না দিলে ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করা হবে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই আপনার জন্য আপনার বাবাকে কলঙ্কিত করা হয়েছে, বাংলার মানুষ এত নিমকহারাম না শেখ মুজিবুর রহমানের মূর্তিতে জুতা মারবে প্রস্রাব করবে, সব করেছে আপনার কর্মের জন্য। তিনি আরো বলেন যারা আওয়ামী লীগের নেতা তারা তওবা করে ভালো হয়ে যান, না হলে আপনাদের ছাড়বো না। অনুষ্ঠান শেষ করে বিক্ষোভ মিছিলে সবাই একত্র হয়ে উপজেলা গেট থেকে সরকারি কলেজ পর্যন্ত গিয়ে পুনরায় উপজেলা গেটে এসে সবাই মিলিত হয়।





























