
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃকুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীয় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার গভীর রাতে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উত্তর বাখরাবাদ কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো বি-চাপিতলা গ্রামের আলাউদ্দিন এর ছেলে ইয়াছিন আরাফাত (২০) ও একই গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে মোঃ হিরো (৪০)। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান জানান, হিরোর বাড়ীতে তল্লাশী চালিয়ে আট কেজি গাঁজা, ১৭০ পিছ ইয়াবা ও একটি বিদেশি মদের বোতল জব্দ করে যৌথ বাহিনী। এসময় দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।





























