
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে দিনব্যাপী অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুইটি ড্রেজার মেশিন বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী যৌথ উদ্যোগ অবৈধ ড্রেজিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
অভিযানে অবৈধ ভাবে ফসলি জমি হতে মাটি উত্তোলন করায় মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর বিল হতে ২টি ড্রেজার মেশিন ও প্রায় আড়াইহাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। অপরদিকে কামাল্লা নোয়াগাঁও মাঠ সংলগ্ন সরকারি খাল ভরাট করায় উক্ত খালের সীমানা ডিমারকেট করে লাল নিশান দেওয়া হয়েছে এবং খাল ভরাটের ফলশ্রুতিতে পারিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে মর্মে স্থানীয় জনগনকে সচেতন করার পাশাপাশি ভরাটকৃত খালের মাটি সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























