
মুরাদনগরে বাজার মনিটরিং করেন ইউএনও, দুই ব্যবসায়ীকে জরিমানা সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা মুরাদনগরে পবিত্র মাহে রমজান মাসের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান। এসময় গরুর গোস্তর দোকান ও মুদি দোকানসমূহে মূল্যতালিকা না থাকায় ও যথাযথভাবে প্রদর্শন না করায় ২জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয় মূল্য সঠিক ও সহনীয় রাখা, অবৈধভাবে পণ্য মজুদ না রাখা এবং ভেজাল পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে। কোন কারণ ছাড়াই কেউ অতিরিক্ত মুল্যে পন্য বিক্রি করলে তা না কেনার জন্য জনগণকে সচেতন হতে অনুরোধ করেন তিনি।





























