
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃসর্বস্তরে আল্লাহর দীনকে বিজয়ী করার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিস মুরাদনগর উপজেলা শাখার আয়োজনে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকালে দাওয়াতি মিছিলটি "মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত", "ধর্ম বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত" স্লোগানে স্লোগানে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি তারেক মাহমুদ, সহ-সভাপতি হাফেজ আবুল বাশার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ হাসান, কোষাধ্যক্ষ মাওলানা ইলিয়াস সহ আরো অনেকে।





























