
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্যে দিয়ে ১২
রবিউল আউয়াল উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)
পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মুরাদনগর উপজেলার শাখার তরিকত ঐক্য পরিষদের
উদ্যোগে নারায়ে তাকবির, নারায়ে রিসালাত, নূর নবীজীর আগমন, শুভেচ্ছা
স্বাগতম ¯েøাগানে মুখরিত হয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মীয়
আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে এসে
মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়। র্যালীতে শত শত মুসলমান অংশ গ্রহন করেন।
র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সবায় বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা শাখার তরিকত
ঐক্য পরিষদের সভাপতি মোঃ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,
সিনিয়র সহ-সভাপতি হালিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক মোক্তার,
নবীপুর পূর্ব ইউনিয়ন সভাপতি শফিক মাষ্টার, দপ্তর সম্পাদক আরিফ মাষ্টার।
এ সময় উপস্থিত ছিলেন কাঙ্গাল মনির, কোরবান মিয়া, শাহিন মিয়া, রিপন মিয়া,
কবির হোসেন, জসিম সেক্রেটারী, জাকির হোসেনসহ রাসূলে আশেকান ভক্তবৃন্দ।
বক্তব্য শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন ।





























