
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের পক্ষ থেকে দরিদ্র সুবিধা বঞ্চিত ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১০০০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু কিট প্রদান কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ, মহানগর জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন ও জামায়াত নেতৃবৃন্দ।
হাসপাতালের তত্ত্বাবধায় ডাক্তার এম এ বাশার এর হাতে ডেংগু কীট তুলে দেওয়ার সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।





























