
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
গত ৭মার্চ (৬ রমজান) বিকেলে নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের উদ্যোগে সাধারণ সভা নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
আদর্শ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বাছির আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সুফি আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইমাম হোসাইন, ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী, অর্থ সম্পাদক মাওলানা আকবর হোসাইন, সাংবাদিক ডাক্তার এ কে এম মারুফ হোসেন, মাওলানা ইউসুফ আলী, আপ্যায়ন সম্পাদক কামাল হোসেন, বটতলী ইউনিয়নের যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন,জোড্ডা পূর্ব ইউনিয়নের মোহাম্মদ রবিউল হোসেন, মক্রবপুর ইউনিয়নের মোহাম্মদ রাজু,দপ্তর সম্পাদক নুরুল ইসলাম রুহিন,মোঃ সৌহরাব গাজী,সাকিব ,ইউসুফ হোসেন বিপ্লবসহ প্রমুখ।
সাধারণ সভায় সকলের সম্মতিতে সিদ্ধান্ত হয় সংগঠনের সদস্যদের সহযোগিতা একজন গৃহহীন ব্যক্তির জন্য ঘর নির্মাণ, একজন গরিব লোকের পরিবারের জন্য টিউবয়েল স্থাপন, এক অসহায় রিক্সাচালকের রিক্সা চুরি হয়ে যাওয়ায় পুনরায় রিক্সা কয়েকের জন্য নগদ অর্থ সহায়তা দান, মাহে রমজানে ইফতার মাহফিল ও ঈদের পরে শিক্ষা সফরের আয়োজন করা।এতে প্রায় ২ লক্ষ টাকার উপরে খরচ হবে।
পরে সংক্ষিপ্ত দোয়া মোনাজাত ও ইফতারের পরে সাধারণ সভা সমাপ্ত হয়।





























