
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলার নাঙ্গলকোট পৌরসভার ৫নং ওয়ার্ডের দাউদপুর নূরানী ও এতিমখানা সংস্কারের ওভাবে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে। এমতাবস্থায় পুনরায় মাদ্রাসাটির একাডেমিক কার্যক্রম চালু করতে জরুরী ভিত্তিতে ভবন নির্মাণের প্রয়োজন। মাদ্রাসার কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মাওলানা এ কে এম ইউসুফ আলী বলেন আমাদের পাড়ায় শত বছরের পুরাতন একটি মসজিদ ছিল মসজিদে বারান্দায় ফোরকানিয়া মক্তব (কোরআন) শিক্ষা কার্যক্রম চলত। পরবর্তীতে ২০০১ সালে গ্রামবাসী সকলে মিলে মসজিদ সংলগ্ন স্থানে একটি নূরানী ও এতিমখানা মাদ্রাসা স্থাপন করেন। সেখানে ২০০৩ সালে সরকারি খরচে একটি ছোট ভবন নির্মিত হয়। সেখানে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম চলত এবং এতিমদের থাকা খাওয়ার ব্যবস্থা হতো কিন্তু ২০২০ সালের ঘূর্ণিঝড়ের সময় মাদ্রাসা ভবনটি ভেঙ্গে যায় ফলে মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায় কিন্তু মসজিদের বারান্দায় মক্তবটি চালু থাকে। বর্তমানে ফোরকানিয়া মক্তবটিতে ৬০-৭০ মত শিক্ষার্থী রয়েছে। এখন আমরা চাচ্ছি যে সরকারি ও ব্যক্তি পর্যায়ের আর্থিক সাহায্য পেলে মাদ্রাসা ভ্রমণ নির্মাণ করে পুনরায় শিক্ষা কার্যক্রম চালু করার জন্য। সেজন্য প্রাথমিকভাবে একটি একটি ভবন নির্মান করা অথবা পুরাতনটি সংস্কার করা জরুরি তাতে অনেক অর্থের প্রয়োজন হবে। মাদ্রাসার কমিটির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যাদের আর্থিক সমর্থ্য রয়েছে তারা যেন এই মহতি কাজে (মাদ্রাসা নির্মাণে) সহযোগিতা করেন। এবং আর্থিক সাহায্য করতে চান তারা মাদ্রাসা কমিটির পক্ষে মাদ্রাসার সেক্রেটারি মাওলানা এ কে এম ইউসুফ আলীর সাথে (০১৭৩৫৬১৫৬৫০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





























