শিরোনাম
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ সি‌টি কর‌পো‌রেশ‌নের নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান

প্রকাশিত:সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক। নতুন দায়িত্ব পাওয়ার ফলে এখন থেকে নাসিকের সার্বিক প্রশাসনিক কার্যক্রম তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হবে। কর্পোরেশন পুনর্গঠন বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্বে থাকবেন।
এর আগে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নাসিকের প্রশাসক ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হলে প্রশাসক নিয়োগের মাধ্যমে নাসিকের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
এরও আগে নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। পরে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়।
নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন আলী আহাম্মদ চুনকা। ২০০৩ সালে তাঁর জ্যেষ্ঠ কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনটি পৌরসভা একত্র করে সিটি কর্পোরেশন গঠনের পর ২০১১ সালের নির্বাচনে তিনি দেশের প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব নেন এবং টানা দীর্ঘ সময় নগরপ্রধানের দায়িত্ব পালন করেন।
মেয়র পদ থেকে অপসারণের কয়েক মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গত বছরের ৯ মে দেওভোগের বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি আছেন।


আরও খবর




নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া

কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী

পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ

ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ

রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা

ফতুল্লায় বাসায় চুরি: ২ জন গ্রেপ্তার, নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

ফতুল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে বিদেশি রিভলবার উদ্ধার

সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া

কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী

পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ

ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ

রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা

ফতুল্লায় বাসায় চুরি: ২ জন গ্রেপ্তার, নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার