
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে দিনভর গণসংযোগ ও গ্রামীণ পর্যায়ে বিএনপির ইফতারে অংশ নিয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।
গতকাল শুক্রবার উপজেলার খেংশহর, কাথম এবং রায়পুর কুস্তা এলাকায় সকল শ্রেণিপেশার জনগণের সঙ্গে ইফতারে তিনি প্রধান অতিথি ছিলেন। এদিন নন্দীগ্রাম সদর, চাকলমা, বিজরুলসহ বিভিন্ন বাজারে গণসংযোগ করেন মোশারফ হোসেন। ধুন্দার স্কুল মাঠসহ বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর। পৌর এলাকায় ইফতারে অংশ নেন পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন।
পৃথক দোয়া মাহফিলে উপস্থিত হন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমূখ।





























