
পাকুন্দিয়ায় ৭ম জাতীয় ভোটার দিবস পালিত জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া প্রতিনিধি: "তোমার আমার বাংলাদেশে,ভোট দেবো মিলেমিশে" এই প্রতিপাদ্য নিয়ে পাকুন্দিয়ায় ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।রবিবার (২ মার্চ) সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা নির্বাচন অফিস। উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ নেন।উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শামীম হোসেন,উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. জাকির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ আল সানি,দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মহিবুল্লাহ বচ্চন প্রমুখ। পরে উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদের সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





























