
পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিতজাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। "অধিকার, সমতা ,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ বিল্লাল হোসেন, এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, জুবায়ের আহমেদ , নারী নেত্রী নাফিজা আক্তার , ব্র্যাক নারী কর্মকর্তা তমা আক্তার , সমাজসেবা বিষয়ক কর্মকর্তা মোঃ শাহজাহান প্রমুখ।এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সিআইজিভুক্ত বিভিন্ন গ্রুপের নারী সদস্যসহ বেসরকারি সংগঠন ও সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে ১৯৭৫ সালের ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে জাতিসংঘ। বাংলাদেশসহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্বরণ ও সম্মান জানাতে প্রতি বছর এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়।





























