
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন সিংলাব এলাকায়, শিংলাব শিশু-কিশোর মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়িক ও বিএনপির নেতা জামাল হোসেন ইমাম। উক্ত খেলায় দুইটি দল অংশ গ্রহণ করে, বরগাঁও স্পোটিং ক্লাব বনাম শিংলাব স্পোর্টিং ক্লাব। এতে টাইব্রেকার বরগাঁও স্পোর্টিং ক্লাব এক গলে বিজয়ী হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়িক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন নূরে আলম শাহিন মেম্বার, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়িক আজিজ, রেজাউল করিম, আবু সিদ্দিক ভূইয়া, সামসুল ইসলাম, রুহুল আমিন, আফাজউদ্দিন, শাহিন আলম, দ্বীন ইসলাম ও রাজা মিয়া, সহ খেলা দেখতে আসা অসংখ্য দর্শক।





























