
পরশুরামে রাতের আঁধারে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মালামাল চুরিমোঃ ইব্রাহীম (পরশুরাম) : ফেনী পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নে একরাতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মালামাল চুরি ঘটনা ঘটেছে। বুধবার ( ৫ই মার্চ) গভীর রাতে শিক্ষা প্রতিষ্ঠানের তালা ভেঙে নগদ টাকা ল্যাপটপ সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এবং প্রয়োজনীয় কাগজ পত্র তচনচ করে দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফেনী - পরশুরাম সড়ক সংলগ্ন চিথলিয়া নামক স্থানে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের নিচ তলায় তালা ভেঙে নগদ ৩২ হাজার টাকা এবং একটি ল্যাপটপ নিয়ে যায়। এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজ পত্র তচনচ করে দেয়।একই রাতে উপজেলার নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মালামাল চুরির ঘটনা ঘটেছে। একই কায়দা নিচ তলায় অফিস কক্ষের তালা এবং কম্পিউটার রুমে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।এই বিষয়ে পরশুরাম মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ নুরুল হাকিম একই রাতে নাসিম কলেজে এবং নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে চুরির বিষয়টি নিশ্চিত বলে জানান । তিনি আরো বলেন পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ জানালে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





























