
পরশুরামে টি-টেন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণপরশুরাম প্রতিনিধি: পরশুরামে টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল টুর্নামেন্টটি উদ্বোধন করেন।শুক্রবার সন্ধ্যায় উত্তর কেতরাঙ্গা ছাত্র একতা ক্লাবের উদ্যোগে টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট আয়োজন করা হয়।ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ও বক্সমাহমুদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি।ছাত্র একতা ক্লাবের সভাপতি ডা সফিকুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, বক্সমাহমুদ ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী মিনার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন,যুগ্ম আহবায়ক জহিরুল করিম জনি,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আবছার চৌধুরী কমল, আদিল মজুমদার, মো শাহজাহান।টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ফুলগাজী স্পোর্টস একাডেমী ও রানার্স আপ হয়েছে দক্ষিণ কেতরাঙ্গা মধ্যম পাড়া স্পেটিং ক্লাব। চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ২০ হাজার টাকা,মেডেল,কাপ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট বিজয়ীকে একটি বাইসাইকেল পুরস্কার দেয়া হয়।





























