
পরশুরামের চিথলিয়ায় বিএনপির ইফতার মাহফিলমোঃ ইব্রাহীম (পরশুরাম ) পরশুরামের চিথলিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১০মার্চ) দুপুরে রাজষপুর বাজারে চিথলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী নজরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহীরকমিটির সদস্য আবু তালেব, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক,সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুর রসুল গোলাপ, সদস্য সচিব আবুল হোসেন।ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন রাশেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চিথলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার শেখ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ,উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।ইফতার মাহফিল শেষে বিএনপি নেতা মজনু পরশুরামে জুলাই বিপ্লবের শহীদ ইকরাম হোসেন কাউসারের কবর জেয়ারত ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।





























