
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় পত্নীতলা সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ এর স্থান নির্ধারণ ও হস্তান্তর করা হয়েছে।
রবিবার ( ১৮ আগস্ট) সকাল ১০ টায় নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি সংলগ্ন এলাকায় পত্নীতলা সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ এর স্থান চিহ্নিত পূর্বক নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক ১৪ বিজিবিকে হস্তান্তর করা হয়। উক্ত জমি চিহ্নিত করণ এবং হস্তান্তরের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি, অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
নওগাঁ জেলা প্রশাসকের পক্ষে, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন, পত্নীতলা উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ আজিজুল কবির উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মেজর এস. এম. ইমরুল কায়েস, সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, নওগাঁ জেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে নওগাঁ জেলা প্রশাসক কর্তৃক পত্নীতলা সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ এর নির্ধারিত স্থান ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি, রিজিয়ন কমান্ডার, রংপুর এবং কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, সেক্টর কমান্ডার, রাজশাহী সরেজমিনে পরিদর্শন করেন।





























