
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় আবু সাইদ- মুগ্ধ স্বরণে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নজিপুর সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।
থানা ছাত্রদলের সভাপতি সেকেন্দার আলী বিশ্বাসএর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুম আরও উপস্থিত ছিলেন
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম বেগম শেফা, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নজিপুর বণিক কমিটির সাধারণ সম্পাদক এ জেড মিজান প্রমূখ।
খেলায় নজিপুর দল চ্যাম্পিয়ন হয়েছে।





























